ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাঁকে আটক করেছে বনানী থানা পুলিশ।

আটকের পর শাহরিয়ার কবিরকে রাজধানীর ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগ যে ক’জনের নামে আনা হয়েছে তাদের মধ্যে শাহরিয়ার কবিরের নাম রয়েছে।

  • আটক
  • #