নেশার ২০০ টাকা না পেয়ে মা-চাচি-ফুপুকে কুপিয়ে জখম, ফুপু নিহত

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪২ minutes ago
প্রতীকী ছবি

গাইবান্ধার ফুলছড়িতে নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মা, চাচি ও ফুপুকে উপর্যুপরি কুপিয়েছে মাদকাসক্ত সোহেল মিয়ানামে এক যুবক । এতে মারত্মক আহত হয়ে ফুপু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার চর কাবিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক মাদকাসক্ত সোহেলকে গ্রামবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

চর কাবিলপুর এলাকার হাসমত আলী মেম্বর জানান, বৃহস্পতিবার সকালে নেশার টাকার জন্য সোহেল মিয়া তার মায়ের কাছে গিয়ে ২০০ টাকা দাবি করে। এ সময় মা আনোয়ারা বেগম টাকা দিতে অস্বীকার করলে ছেলে সোহেল মিয়া ঘর থেকে ধারালো ছুরি বের করে উপুর্যপুরি কোপাতে থাকে। মায়ের চিৎকার শুনে ফুফু জোহরা বেগম ও চাচী জেলেমান বেগম এগিয়ে এলে তাদেরকেও ছুরিকাঘাত করতে থাকে। এতে গুরুতর আহত ফুপু জোহরা বেগম ঘটনাস্থলেই মারা যায়।

গুরুতর আহত অবস্থায় মা আনোয়ারা বেগম ও চাচী জেলেমন বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় চিৎকার শুনে এগিয়ে এসে মাদকাসক্ত সোহেল মিয়াকে আটক করে ফুলছড়ি থানা পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী।

ফুলছড়ি থানার ওসি দুরুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার সোহেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিল।

  • গাইবান্ধা
  • নিহত
  • ফুলছড়ি
  • মাদকাসক্ত