বাঞ্ছারামপুরে পুকুরে মিলল অটোচালকের লাশ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি পুকুর থেকে মৃত্যুর দুই দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের খাগকান্দা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইয়াসিন জানান, পুকুরে ভেসে ওঠা লাশ উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের খাককান্দা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সবুজ মিয়া (৪২)। সে গত ২১ মে  রাতে নিখোঁজ হয়। ৪ সন্তানের জনক সবুজ মিয়া রাতে বাজারে উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিল।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মরদেহটি পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে এটি হত্যা কিনা।

  • অটোচালক
  • বাঞ্ছারামপুর
  • লাশ