প্রতীকী ছবি
সিলেটের গোলাপগঞ্জে শাবলের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। শনিবার বিকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে গোলাপগঞ্জ থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান।
নিহত ফাহমিদা আক্তার মোহনা (২৭) ওই গ্রামের জাহিদুল ইসলামের (৩৫) স্ত্রী। তাদের এক ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় জাহিদুল তার স্ত্রীকে শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মোহনা মারা যান।
ওসি আরিফুল ইসলাম বলেন, পলাতক জাহিদুলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
