সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পৃথক বাণীতে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশিসহ বিশ্ববাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণীতে বলেন, সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। আমাদের ব্যবহারিক জীবনে খ্রিস্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিস্টাব্দ তাই জাতীয় ও প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্য অনুষঙ্গ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে। নব উদ্যমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির শিখরে আরোহণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ।