চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি। ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর এ বছরের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব। ভোট যতই বিলম্বিত হচ্ছে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না। তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। যে বিচার শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

  • নির্বাচন
  • বিএনপি
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • #