নারায়ণেগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকা থেকে উৎপল রায় নামে এক ব্যক্তির (৬২) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টানবাজার সাহাপাড়া এলাকার নিজ ফ্ল্যাট থেকে সদর মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত উৎপল রায়ের দুই ছেলেসন্তানের একজন প্রবাসে থাকেন। অন্য ছেলে উজ্জ্বল কুমার রায় পেশায় চিকিৎসক।
পরিবারের বরাত দিয়ে সদর থানা পুলিশ জানায়, বন্দর এলাকার এক নারী গৃহপরিচারিকা হিসেবে তার বাসায় কাজ করেন। সোমবার সন্ধ্যার পর ওই নারী বাসায় ঢোকেন। রাত ৯টার মধ্যে তিনি বের হয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে ছেলে উজ্জ্বল রায় বাসায় এসে দেখেন দরজা ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে ঢুকে দেখেন তার বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

  • উদ্ধার
  • এনজিও কর্মকর্তা
  • গলাকাটা মরদেহ
  • #