ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিল কানাডা

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

বিশ্বকাপ ইতিহাসে এবার প্রথমবার জয় পেল কানাডা। গ্রুপ পর্বের ম্যাচে জনাথন ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

ঘরের মাঠে দাপুটে শুরু কানাডার। ১৬ মিনিটে লারিনের গোলে এগিয়ে যায় তারা। ২৯ মিনিটে লিড দ্বিগুণ করেন ডেভিড। ৪ মিনিট পর হোমাম লাল কার্ড দেখলে চাপে পরে কাতার।

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের জোড়া পূরণ করেন ডেভিড। তাতে ম্যাচ থেকে ছিটকে যায় কাতার। বিরতি থেকে ফিরে মাদিবো লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় এশিয়ার দলটি।

৬৪ মিনিটে কানাডার হয়ে চতুর্থ গোলটি করেন সালিবা। ১১ মিনিট পর মোহাম্মদ মানাইয়ের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। আর যোগ করা সময়ে স্বাগতিকদের হয়ে ষষ্ট ও নিজের হ্যাটট্রিক পূরণ করেন ডেভিড। বড় জয়ে গ্রুপ বি-এর শীর্ষে কানাডা।

  • কাতার
  • কানাডা
  • বিশ্বকাপ