এমবাপের ভাবনায় কেবলই শিরোপা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে কিলিয়ান এমবাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে লিওনেল মেসির একেবারে পেছনে চলে এসেছেন ফরাসি তারকা। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে তার কাছে অনেক বড় লক্ষ্য হলো ১৯ জুলাই নিউইয়র্কে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা।

শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানোর পথে জোড়া গোল করেন এমবাপে। এর ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮, যা মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল কম। একই সঙ্গে চলতি আসরে ছয় গোল নিয়ে গোলদাতার তালিকায়ও মেসির পাশে উঠে এসেছেন তিনি।

তবে সংবাদ সম্মেলনে এমবাপে স্পষ্ট জানিয়ে দেন, গোলের রেকর্ড নয়, তার ভাবনা কেবল শিরোপা নিয়ে। আমার পুরো মনোযোগ সম্ভাব্য প্রতিপক্ষ এবং কীভাবে ফাইনালের আরও কাছে পৌঁছানো যায়, সেদিকেই।

  • এমবাপে
  • বিশ্বকাপ