ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম গোল এবং যোগ করা সময়ে গনসালো রামোসের নাটকীয় জয়সূচক গোলে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল।

ম্যাচের একেবারে শেষমুহূর্তে ক্রোয়েশিয়া বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। ফলে রুদ্ধশ্বাস এই লড়াইয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোর দল।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রাফায়েল লিয়াও বল নিয়ন্ত্রণে রেখে বক্সে ক্রস বাড়ান, যেখান থেকে জোরালো হেডে বল জালে জড়ান গনসালো রামোস, এগিয়ে যায় পর্তুগাল ২-১ ব্যবধানে।