ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোয় আলজেরিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে দারুণ জয় পেল সুইজারল্যান্ড। বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে আজ ভ্যাঙ্কুভারে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড ও আলজেরিয়া। দারুণ শুরুর পরও ম্যাচের ১১ মিনিটেই গোল হজম করে আলজেরিয়া। সুইজারল্যান্ডের হয়ে গোল করেন ব্রিল এমবোলো।
এরপর টানা আক্রমণে সুইজারল্যান্ডকে ব্যস্ত রাখতে সক্ষম হলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি আলজেরিয়া।
তাই প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইজারল্যান্ড।
বিরতির পর দ্বিতীয় গোলের দেখা পায় সুইজারল্যান্ড। এবার গোল করেন ড্যান এনদোয়ে। ৪৬ মিনিটে দারুণ এক শটে গোল করেন তিনি। পুরো ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ পায় আলজেরিয়া। কিন্তু, সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি।
