বিএনপি-জামায়াতের ব্যয়সীমা সাড়ে চার কোটি, এনসিপির ৭৫ লাখ টাকা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করতে পারবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ব্যয় করতে পারবে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯৮ আসনে (পাবনা-১ ও ২ পরে যোগ হবে) সর্বোচ্চ প্রার্থী রয়েছে বিএনপির ২৮৮ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৩ প্রার্থী নিয়ে দ্বিতীয় স্থানে। জামায়াতে ইসলামীর প্রার্থী এখন ২২৪ জন।

এই দলগুলো সাড়ে চার কোটি টাকা ব্যয় করতে পারবে। এই নির্বাচনে জাতীয় পার্টির ১৯২ জন প্রতিদ্বন্দ্বী থাকায় দলটি ব্যয় করতে পারবে তিন কোটি টাকা। অন্যদিকে গণঅধিবার পরিষদের প্রার্থী ৯০ জন হওয়ার ব্যয় করতে পারবে দেড় কোটি টাকা। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টিসহ (৩২ জন প্রার্থী) যেসব দলের প্রার্থী ৫০-এর বেশি নয়, সেই সব দল সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ব্যয় করতে পারবে।

আইনে কী আছে

গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) প্রার্থী ও দলের ব্যয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রার্থীর ব্যয় ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা করে ধরা হয়েছে। তবে ভোটার সংখ্যা কম হওয়ায় কোনো আসনে ১০ টাকা ভোটার প্রতি ধরে ২৫ লাখ টাকার কম হলে সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা ২৫ লাখ টাকাই ব্যয় করতে পারবেন। দল ও প্রার্থীকে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যয় পরিচালনা করতে হবে।

  • জামায়াত
  • বিএনপি
  • ব্যয়সীমা
  • #