ছবি: সংগৃহীত
মেক্সিকো-ইংল্যান্ডের মধ্যে শেষ ষোলোর এই ম্যাচই এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ম্যাচ। আক্রমণ, পাল্টা-আক্রমণ, লাল কার্ড, পেনাল্টি এবং শেষ বেলায় মেক্সিকানদের কান্না, ইংলিশদের মুখে হাসি। ইংল্যান্ড জিতেছে ৩-২ গোলে।
ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় মেক্সিকো। যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩৪ শতাংশ বল দখলে রেখে মোটে ৬টি শট নিতে পারে ইংল্যান্ড। তবে ওই ৬ শটের ৫টি লক্ষ্যে রেখে ৩টি থেকে গোল আদায় করে নেয় টমাস টুখেলের দল।
ম্যাচের ৫৪ মিনিটে জ্যারেল কোয়ানসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয়েছিল ইংল্যান্ড। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি মেক্সিকো।
