কালীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে  ইলিয়াস (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কোরুইল্লার টেক ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইলিয়াস জামালপুর ইউনিয়নের ছৈলাদি এলাকার মো. শরীফের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে দক্ষিণভাগ-ছৈলাদি সড়কের কোরুইল্লার টেক ব্রিজের নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় লোকজন বলেন, শনিবার রাতে দালান বাজারের তেল ব্যবসায়ী দক্ষিণভাগ এলাকার নাসির কাজীর ছেলে হানিফ কাজী ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার সময় কোরুইল্লার টেক এলাকায় একদল দুর্বৃত্তের হামলার শিকার হন।

ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পালিয়ে প্রাণে বেঁচে বাড়ি ফিরতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে, ইলিয়াসও ওই দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দ্রুতই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

  • উদ্ধার
  • কালীগঞ্জ
  • যুবক
  • লাশ
  • #