বদলে যাচ্ছে র‍্যাবের নাম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন– র‍্যাবের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার । এই এলিট ফোর্সের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। দ্রুত এই বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে বলে জানা গেছে।

আজ ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়টি জানিয়েছ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পোশাকও বানানো হচ্ছে।’

র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। তবে পরবর্তীতে র‍্যাব নামে এই ফোর্সটি আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে র‍্যাব গঠিত হয়। ২২ বছর পর এবার এই নামটি বদলে ফেলা হচ্ছে।

  • অন্তর্বর্তী সরকার
  • নাম
  • র‌্যাব
  • #