নির্মাণাধীন মার্কেট দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বালাশুর এলাকায় নির্মাণাধীন একটি মার্কেট দখলে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত আলমগীর বালাসুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আহতরা হলেন তমিজ উদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২) তুষার (২৪), আব্দুর রহমান (২৩) সহ ৮ জন। ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে‎ বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানান, নিহত আলমগীর ও তার ভাই তমিজউদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাসুর বাজারে ‘তমি মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণকাজ শুরু করেন। ওই জমিতে হান্নান হাজী গং, মানিক ও শম্ভু তাপস নামের কয়েকজন ব্যক্তি ওয়ারিশের মালিকানা রয়েছে দাবি করে আদালতে মামলা দায়ের করেন। মামলায় ব্যর্থ তারা রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জায়গা দখলের চেষ্টা চালানো হয়।

সর্বশেষ মঙ্গলবা‎‎‎‎‎র ভোরে পুনরায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করলে আলমগীর বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে আলমগীরের ভাই তমিজ উদ্দিন (৬০), জাহাঙ্গীর (৫২), ভাতিজা তারেক (৩৪),তানছের (২২), তুষার মিয়া (২৪), আব্দুর রহমানকে (৩১) চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকসহ আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সন্ত্রাসীরা পুনরায় হাসপাতাল গেটেও সামনে আলমগীরকে বেধড়ক মারধর করে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মৃত্যুবরণ করেন।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেয়েছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • দখল
  • মার্কেট
  • মুন্সীগঞ্জ
  • শ্রীনগর
  • #