লিবিয়ার প্রয়াত নেতা গাদ্দাফির ছেলেকে হত্যা

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। ৩ ফেব্রুয়ারি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

লিবিয়ান নিউজ এজেন্সির বরাতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এক সময় তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত সাইফের মৃত্যুর খবরটি জানিয়েছেন তার রাজনৈতিক দলের প্রধান।

সাইফের বোন লিবিয়ান টিভিকে জানিয়েছেন, দেশটির আলজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সাইফ মারা গেছেন। তবে কীভাবে সাইফ মারা গেছেন তা তিনি নিশ্চিত করেননি।

বিবিস তাদের প্রতিবেদনে উল্লেখ করে, তার বাবার পর সাইফ আল-ইসলাম গাদ্দাফিকেই সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ংকর একজন ব্যক্তিত্ব হিসেবে ভাবা হতো। ২০১১ সালে এক অভ্যুত্থানে উৎখাত ও শেষ পর্যন্ত নিহত হওয়ার আগে ১৯৬৯ সাল থেকেই লিবিয়া শাসন করেছেন সাইফের বাবা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।

 

  • গাদ্দাফি
  • ছেলে
  • লিবিয়া
  • হত্যা
  • #