প্রতীকী ছবি
পাবনার ভাঙ্গুড়ায় রেললাইন থেকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনে উপজেলার বাওঞ্জান রেল ব্রিজ এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। বিকাল ৪টা পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে ওই যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এমন সময় তারা দিলপাশার ইউনিয়নের জনবিহীন বাওঞ্জান ব্রিজের পূর্বে রেললাইনের ওপর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে।
পরে স্থানীয় পুলিশ ও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুরের পরে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ও শার্ট।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।