কর্ণফুলীতে ভেসে উঠল শিশুর লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

কর্ণফুলী নদীতে ভেসে ওঠা ১০ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরের বাকলিয়ার কল্পলোকসংলগ্ন বেড়িবাঁধ এলাকার কর্ণফুলী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিকেলে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে সদরঘাট নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

উদ্ধার শিশুটির পরনে প্যান্ট ও লম্বা হাতার হুডি ছিল। প্রাথমিকভাবে ধারণা করাছি, কয়েক দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত জানা যায়নি।

  • কর্ণফুলী
  • লাশ
  • শিশু
  • #