ঢামেকে কারাবন্দির মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন (৪০) নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মারা যান।

এর আগে বিকালে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। সেখানে সন্ধ্যা ৬টা১০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মৃত লিটন কোন মামলায় বন্দি ছিলেন তৎক্ষাণিকভাবে জানাতে পারেননি হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষীরা।

লিটনের গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। তার বাবার নাম মৃত আব্দুস ছাত্তার।

  • কারাবন্দি
  • ঢামেক
  • মৃত্যু
  • #