আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধনের প্রস্তাব

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

আটকে গেল ‘বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২’ সংশোধনের প্রস্তাব। অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি সংবেদনশীল, তাই সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে গভর্নরকে চিঠি দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার নয়, প্রয়োজন মনে করলে প্রস্তাবটি সংশোধন করবে রাজনৈতিক সরকার।

খসড়াটি অনুমোদনের জন্য গত অক্টোবরে পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। দফায় দফায় বৈঠকের পর অবশেষে চূড়ান্তভাবেই এটি স্থগিত হয়ে গেল।

বৃহস্পতিবার গভর্নরকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক আদেশের মতো মৌলিক আইন সংশোধনে দরকার সতর্ক পদক্ষেপ। যার জন্য প্রয়োজন বিস্তারিত পর্যালোচনা, গুরুত্বপূর্ণ অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ।

অর্থ উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার নয়, এমন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচিত রাজনৈতিক সরকারই।

  • আদেশ
  • প্রস্তাব
  • বাংলাদেশ ব্যাংক
  • সংশোধন
  • #