হাতিরঝিল লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল লেক থেকে মো. আজিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার হাতিরঝিলের রেইনবো ক্রসিংসংলগ্ন ১নং ব্রিজের পাশের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আজিম উদ্দিন পশ্চিম রামপুরার উলুম রোডের ৩০৬ শিমুল বাগ এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগে সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

  • বৃদ্ধ
  • মরদেহ
  • লেক
  • হাতিরঝিল