জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে : বিবিএস

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

জানুয়ারি মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা ডিসেম্বর মাসে ছিল ৭ দশমিক ৭১ শতাংশ। এদিকে সার্বিক মূল্যস্ফীতিও বেড়ে হয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮১ শতাংশে, যা ডিসেম্বর মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কঞ্জুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি। চাল, তেল, সবজি, বাড়িভাড়াসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে গ্রামে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৮ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ৭ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া সার্বিক মূল্যস্ফীতিও বেড়ে হয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৪ শতাংশে, যা ডিসেম্বর মাসে ছিল ৯ দশমিক ২৬ শতাংশ।

এদিকে জানুয়ারি মাসে শহরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৬১ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ৭ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া সার্বিক মূল্যস্ফীতিও বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৯৯ শতাংশ।

বিবিএস বলেছে, জানুয়ারি মাসে মজুরি হার খুব সামান্যই বেড়ে হয়েছে ৮ দশমিক ০৮ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৮ দশমিক ০৭ শতাংশ। কৃষি খাতে মজুরি হার কমে হয়েছে ৮ দশমিক ১২ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। শিল্প খাতে মজুরি হার কিছুটা বেড়ে হয়েছে ৭ দশমিক ৯৮ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ৭ দশমিক ৯১ শতাংশ। সেবা খাতে মজুরি হার স্থিতিশীল অবস্থায় রয়েছে। জানুয়ারিতে হয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ, ডিসেম্বরে মাসেও একই রয়েছে।

  • খাদ্য মূল্যস্ফীতি
  • জানুয়ারি
  • বিবিএস
  • #