পোস্টাল ব্যালটে ‘প্রতীক ও নাম নেই’, নির্বাচন স্থগিত চাইলেন স্বতন্ত্র প্রার্থী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

পোস্টাল ব্যালটে প্রতীক ও নাম না থাকায় চাঁদপুর-৫ আসনের নির্বাচন স্থগিত চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া। রোববার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

মো. জাকির হোসেন প্রধানীয়া বলেন, গত ২ ফেব্রুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এবং আজ নির্বাচন কমিশনের কাছে ভোট স্থগিত চেয়ে আবেদন করেছেন তিনি।

এই প্রার্থীর অভিযোগ, পোস্টাল ব্যালটে তার নাম ও প্রতীক রাখা হয়নি। চাঁদপুর–৫ আসনে ১১ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়ন বাতিল হয়েছিল। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে প্রতীক বরাদ্দের তিন দিন পর প্রার্থিতা ফিরে পান তিনি।

  • চাইলেন
  • নির্বাচন
  • স্থগিত
  • স্বতন্ত্র প্রার্থী
  • #