ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
ছবি : সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।ব্যয় নির্বাহ করতে না পারায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান মান্না।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ (আসন) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মত ভোটার এখানে।’

  • ঢাকা-১৮
  • নির্বাচন
  • মান্না
  • #