ভারতের বিপক্ষে খেলতে যে ৩ শর্ত দিল পাকিস্তান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিব। তবে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি স্পষ্ট দাবি তুলে ধরেছে সংস্থাটি।

সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, ভারতের বিপক্ষে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার বিনিময়ে আইসিসির কাছে পিসিবির তিনটি শর্ত হলো— এক. আইসিসি রাজস্ব বণ্টনে পাকিস্তানের অংশ বৃদ্ধি, দুই. ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট পুনরায় চালু করা এবং তিন. আন্তর্জাতিক ম্যাচে হ্যান্ডশেক প্রটোকল কঠোরভাবে কার্যকর করা।

রবিবার লাহোরে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে পিসিবির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল, কীভাবে সমঝোতার মাধ্যমে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়ানো যায়।

সূত্র : ইন্ডিয়া টুডে/এনডিটিভি

  • ক্রিকেট
  • পাকিস্তান
  • ভারতে
  • #