ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের প্রতিবাদ মাল্টিমিডিয়া সাংবাদিকদের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংবাদ সংগ্রহে মাল্টিমিডিয়া সাংবাদিকদের ওপর আরোপিত বিধিনিষেধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় সংগঠনটি।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও আনসার সদস্য ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ফলে সংবাদ সংগ্রহে নিয়োজিত মাল্টিমিডিয়া বা মোবাইল সাংবাদিকরাও ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।

এমআরএ-এর সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ইসিকে এই সিদ্ধান্ত থেকে সরে এসে সাংবাদিকদের মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদানের আহ্বান জানান।

  • নিষিদ্ধ
  • প্রতিবাদ
  • ভোটকেন্দ্র
  • মাল্টিমিডিয়া
  • মোবাইল ফোন
  • সাংবাদিক
  • #