৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ব্যাগভর্তি টাকাসহ তাঁকে আটক করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তার জানা রয়েছে, তবে এখনো আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়নি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে তাকে বিএনপি নেতা হিসেবে দাবি করা হয়েছে। তবে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • ৫০ লাখ টাকা
  • কলাপাড়া
  • পটুয়াখালী
  • #