বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

বগুড়ার ধুনটে একটি ভোটকেন্দ্রের সামনে ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

ছুরিকাহত মিলন মিয়া (২৫) ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাতে মিলন তার নিজ বাড়ির পাশের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে অবস্থান করছিলেন। এসময় সেখানে উপস্থিত স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

  • ছাত্রদল নেতা
  • ছুরিকাঘাত
  • বগুড়া
  • ভোটকেন্দ্র
  • #