মুজিবনগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার জেরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ কর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটককৃতরা হলেন শহিদুল ও আশরাফ হোসেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় দুপক্ষের পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার জেরে সকালে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়।

 

  • আহত
  • জামায়াত
  • বিএনপি
  • মুজিবনগর
  • সংঘংর্ষ
  • #