মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো মমিনুল ইসলাম।
তিনি বলেন, ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত আছে কি না জানাতে পারেননি ওসি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান জানান, ছোটখাটো একটা ঘটনা ওখানে ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গেছে। ভোটগ্রহণ চালু আছে।
ঘটনার পর সেনাবাহিনীর মুন্সীগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন জোবায়েদ স্থানীয় সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত এ কাজে সম্পৃক্ত দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ নিয়ে আমরা কাজ করছি।