ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। তিন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে ববি হাজ্জাজ খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হককে হারিয়েছেন।
১৩৮টি কেন্দ্রের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীক নিয়ে ববি পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক্সা প্রতীকের খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই ফলের জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন ববি হাজ্জাজ ও মামুনুল হকের সমর্থকরা। বিভিন্ন কেন্দ্রে ফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে, একে অন্যের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই প্রার্থী। তবে দিনশেষে শেষ হাসি হেসেছেন ববি হাজ্জাজ।