বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থী নূরুল ইসলাম বিজয়ী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি আসনের মধ্যে বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনের সব কয়টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) ও দলটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি বিজয়ী হয়েছে। তিনি পেয়েছেন ৮২ হাজার ৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা) ডা. সুলতান আহমদ পেয়েছেন ৭৫ হাজার ৩৮৮ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে এ আসনে মোট ভোট কেন্দ্র ১২২টি। মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৭৪০। মোট পোস্টাল ভোটার ৫০০৪ জন।

  • নূরুল ইসলাম বিজয়ী
  • বরগুনা-২
  • #