নড়াইলে রেল ব্রিজের পাশের বিল থেকে লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

নড়াইলের তুলারামপুর এলাকার একটি বিল থেকে শরিফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলার তুলারামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিলে লাশটি পাওয়া যায়। নিহত শরিফুল ইসলাম যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় এক কৃষক নিজের জমিতে যাওয়ার সময় বিলে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এ সময় লাশের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডি কার্ড ও চার হাজার ২০০ টাকা পাওয়া যায়। এনআইডির সূত্র ধরেই তার পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

উদ্ধার এনআইডি কার্ডের মাধ্যমেই নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। এরপর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

  • উদ্ধার
  • নড়াইল
  • লাশ
  • #