ছুটির দিনে কার্যালয়ে অবরুদ্ধ ধর্মসচিব ও ইসলামিক ফাউন্ডেশনের ডিজি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

ইসলামিক ফাউন্ডেশন জামায়াতিকরণের উৎসব চলছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয় লাভে ধর্ম মন্ত্রণালয়ের জামায়াতপন্থি শীর্ষ কর্মকর্তারা কিংকর্তব্যবিমূড়। বিএনপি নতুন সরকার গঠন করতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শনিবার ছুটির দিনে ধর্মসচিব কামাল উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ডিজি আবদুস ছালাম খান ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে জামায়াতিকরণের উদ্দেশ্যে গোপন বৈঠকে বসেন। খবর পেয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিএনপিপন্থি কর্মচারীগণ তাদের অবরুদ্ধ করেন। এ সংক্রান্ত একটি ভিডিও যথাসময়.কম-এর হাতে আসে।

অবরুদ্ধ ধর্মসচিব জানান, হজের কাজ ও পদোন্নতির রেজুলেশন সংশোধন ও স্বাক্ষর করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের অফিসে আসেন।

বিএনপিপন্থি কর্মচারীদের নেতা এমএ বারী বলেন, কর্মচারীদের উপস্থিতি টের পেয়ে জামায়াত পন্থী কর্মচারী বদিউজ্জামান ও আবদুল হালিম পালিয়ে যায়। ছুটির দিনে তড়িঘড়ি করে এ ধরনের গোপন বৈঠক সন্দেহজনক। অবৈধ নিয়োগ ও পদোন্নতি জায়েজ করার জন্য এ গোপন বৈঠকের আয়োজন করা হয়। বিক্ষুব্ধ কর্মচারীরা তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশ থেকে তারা সকল অপকর্মের হোতা জামায়াতপন্থি কর্মকর্তা মুজাহিদুল ইসলামকে দ্রুত বদলি ও শাস্তির দাবি জানান। বিএনপিপন্থি যে সকল কর্মচারীকে হয়রানিমূলক বদলি করা হয়েছে তাদেরকে যথাযোগ্য পদে পদায়নের দাবিও করেন তারা।

এ সময় বিএনপিপন্থি কর্মচারীদের নেতা এমএ বারী, আবদুল হক, আবদুর রহমান আলম, ইয়াকুব হোসেন, আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

  • অবরুদ্ধ
  • ইসলািমিক ফাউন্ডেশন
  • ডিজি
  • ধর্মসচিব
  • #