রাজশাহীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে মো. মোস্তফা নামের একজন নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মো. মোস্তফা (৪০) নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামের তইমুর উদ্দিনের ছেলে। মহিতার থানার ওসি অবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ের উরুতে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎস তাকে মৃত্য ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস বলেন, ওই ব্যক্তিকে রামেক হাসপাতলে আনা হলে তাকে আমরা মৃত অবস্থায় পাই। তবে গুলি নাকি ছুরিকাঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি। আমরা মরদেহ মর্গে পাঠিয়েছি।

মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কী কারণে কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে শুনলাম ওই ব্যক্তি মারা গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

  • অবরুদ্ধ
  • ইসলািমিক ফাউন্ডেশন
  • গুলি
  • ডিজি
  • দুর্বৃত্ত
  • ধর্মসচিব
  • নিহত
  • যুবক
  • রাজশাহী
  • #