নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদির আসা নিয়ে অনিশ্চয়তা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পেয়েছেন। তবে আগে নির্ধারিত সূচি অনুযায়ী, একই সময়ে ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেবেন নরেন্দ্র মোদি।

ফলে তার পরিবর্তে ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান বা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সূত্রগুলো রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে।

দিল্লি থেকে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র পেয়েছেন।

প্রসঙ্গত,  নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

 

  • অনিশ্চয়তা
  • অনুষ্ঠান
  • নরেন্দ্র মোদি
  • শপথ
  • #