সোনারগাঁয়ে রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টাকা লেনদেনের জেরে এক রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ।

নিহত মো. নাঈম হোসেন (২২) ওই গ্রামের প্রয়াত আব্দুল হেকিমের ছেলে।  নিহত নাঈমের বড় ভাই নাছিমুল জানানা, রাত ৯টার দিকে নিজ বাড়ির ২০০ গজ দূরে খালের পাশে মাঠ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে সোনারগাঁ থানায় তিনি একটি হত্যা মামলা করেছেন।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে দুপুরে ওসি মহিববুল্লাহ বলেন, টাকা লেনদেনের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পায় পুলিশ। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন,  টাকা ধার নিয়ে হত্যাকারীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

  • পিটিয়ে
  • রাজমিস্ত্রী
  • সোনারগাঁয়
  • হত্যা
  • #