পদত্যাগের আবেদন প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : ড. মুহাম্মদ ইউনূস ও মো. সিরাজ উদ্দিন মিয়া

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব মোহাম্মদ সিরাজ উদ্দিন মিয়া পদত্যাগের জন্য আবেদন করেছেন। সোমবার প্রধান উপদেষ্টার কাছে এ আবেদন করেছেন তিনি। মোহাম্মদ সিরাজ উদ্দিন মিয়া চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

এর আগে গত রোববার শেখ আব্দুর রশিদকে সরিয়ে তাকে মন্ত্রিপরিষদ সচিবি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু আজ ফের এ নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ করে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজউদ্দিন মিয়ার পদত্যাগপত্রের আবেদন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় বিভাগে পাঠানো হয়েছে।

পরবর্তী সময়ে তার আবেদন অনুযায়ী পদত্যাগপত্র গৃহীত হলে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

  • আবেদন
  • পদত্যাগ
  • প্রধান উপদেষ্টা
  • মুখ্য সচিব
  • #