প্রতীকী ছবি
রাজধানীর শ্যামপুরে মনির হোসেন (৪৫) নামের যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার পশ্চিম ধোলাইপাড় সাবান ফ্যাক্টরির গলি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মরদেহ পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল জানিয়েছেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবক শ্যামপুর ধোলাইপাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, তিনি কীভাবে মারা গেছেন, তা তদন্তের পর ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।