সকালে ‘না’ বলার পরে দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এর আগে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা দুটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষমেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা দুটি শপথই নিলেন।

এর আগে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছিলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ গ্রহণ করবে কি-না এটা নিয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

  • জামায়াত
  • শপথ
  • সংসদ সদস্য
  • #