মাদারীপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি বাস। পথে ম্যালকাই এলাকায় ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গেলে ওই বাসটির সঙ্গে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একটি বাসের দুই যাত্রী নিহত হন। এসময় আহত হন দুই বাসের অন্তত ২০ জন।
খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ।

  • নিহত
  • বাস
  • মাদারীপুর
  • সংঘংর্ষ
  • #