কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাজ্জাদুল আলম খান তপু, সাবেক সভাপতি আমজাদ হোসেন ও আবু জাফর সূর্য।

বক্তারা অভিযোগ করেন, আগস্টের পরবর্তী সময়ে মব সন্ত্রাস করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয় দখল করে নেওয়া হয়েছে। মানুষের ভিন্নমত থাকতেই পারে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তাই বলে মব করে কারও অধিকার হরণ করা কোনও সভ্য সমাজের কাজ হতে পারে না। অবিলম্বে নিজেদের কার্যালয় খুলে দেওয়ার দাবি করেন সাংবাদিক নেতারা।

তারা কারাগারে আটক ভিন্নমতের সাংবাদিকদের মুক্তি দাবি জানান। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মান জানানো হয়।

  • ঢাকা সাংবাদিক ইউনিয়ন
  • মানববন্ধন
  • #