নড়াইলে আ.লীগের অফিসে পতাকা উত্তোলন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

নড়াইলের লোহাগড়ার মানিকগঞ্জ বাজারে আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয় খুলে উল্লাস করেছেন নেতাকর্মীরা। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তারা কার্যালয়ের উদ্বোধন করেন।

৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী আবদুল আলিমের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

লোহাগড়া থানার ওসি মো. আবদুর রহমান জানান, বিষয়টি জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে।

  • অফিস
  • আ.লীগ
  • উত্তোলন
  • নড়াইল
  • পতাকা
  • #