আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২ মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবত বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২ মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।’

এর আগে, ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে গত ৮ ফেব্রুয়ারি জানায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

  • প্রত্যাহার
  • মামলা
  • #