খুলনায় দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকায় সোহেল (৪৫) নামের এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে পরপর কয়েকটি গুলি করে হত্যা করে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়।

কেএমপির খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত সোহেলকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোহেল নিহত হন। সোহেল খানজাহান আলী থানাধীন আফিল গেটের শেখপাড়া এলাকার বাসিন্দা বলেও পুলিশ জানায়।

ওসি বলেন, লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তার আগে সেখানে সিআইডির বিশেষজ্ঞ দল গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। ঘটনার সময় নিহত সোহেল ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন।

  • খুলনা
  • গুলি
  • যুবক
  • হত্যা
  • #