কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৭ দিন আগে

কুয়েতের আকাশসীমায় সোমবার (২ মার্চ) বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সকালে বিধ্বস্ত হওয়া এই যুদ্ধবিমানগুলোর ক্রু ও পাইলটরা অলৌকিকভাবে বেঁচে গেছেন।

দুর্ঘটনার পরপরই কুয়েতি কর্তৃপক্ষ দ্রুত তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে এবং বৈমানিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।

কুয়েতি সেনাবাহিনী ও মার্কিন বাহিনী যৌথভাবে এই ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে কারিগরি তদন্ত শুরু করেছে এবং জনসাধারণকে কেবল সরকারি তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দাবি করে, সোমবার সকালে কুয়েতের আকাশে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে একটি মার্কিন ‘এফ-১৫’ ফাইটার জেট ভূপাতিত হয়েছে।

  • কুয়েত
  • বিধ্বস্ত
  • মার্কিন যুদ্ধবিমান
  • #