খামেনির হত্যার ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানাল চীন

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তাতে ‘তীব্র নিন্দা’ জানিয়েছে চীন। সকল পক্ষকে সংযত হয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি।

রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবিসি বাংলা।

চীনের এ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে ‘ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের পরিপন্থি’ বলে উল্লেখ করা হয়েছে।

  • খামেনি
  • চীন
  • নিন্দা
  • হত্যা
  • #