যুক্তরাজ্য ইরান সংঘাতে জাড়বে না, তবে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে: স্টারমার

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানে প্রতিরক্ষামূলক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ইরাক যুদ্ধের ভুল থেকে পাওয়া শিক্ষার কারণে যুক্তরাজ্য ইরান সংঘাতে জাড়বে না।

স্টারমার বলেন, ‘মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার তাগিদে মার্কিন অনুরোধ রাখতে ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

স্থানীয় সময় রোববার দেওয়া এক ভিডিও বার্তায় স্টারমার বলেন, যুক্তরাষ্ট্র শুধু নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষার উদ্দেশে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করবে। এর লক্ষ্য হবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে উৎক্ষেপণস্থলেই ধ্বংস করা। অনুমতি দেওয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইন মেনেই নেওয়া হয়েছে।

  • ইরান
  • যুক্তরাজ্য
  • সংঘাত
  • #