প্রতীকী ছবি
ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে নদীর তাওয়াপট্টি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক মৃর্ধা জানান, সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে ডোমদের সহায়তায় মরদেহটি উদ্ধার করে স্থানীয়দের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। তবে উপস্থিত কেউ ওই যুবককে শনাক্ত করতে পারেননি।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহের পরনে ছিল একটি ট্রাউজার ও টি-শার্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি চার থেকে পাঁচ দিন আগের হওয়ায় শরীরে পচন ধরেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছে।
